জন্মদিনে 'Hot' ছবি পোস্ট করে নেট দুনিয়ায় ঝড় তুললেন দিশা পাটানি
বলিউডের অন্যতম 'হট' গার্ল দিশা পাটানি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। ২০২১-এর ১৩ জুন, ২৯ বছরের জন্মদিনে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিকিনি পড়া ছবি পোস্ট করে ঝড় তুললেন নেট দুনিয়ায়। পোস্ট করা মাত্রই ভাইরাল দিশার হট ছবি।
আজ ১৩ই জুন জন্মদিন দিশার। এর আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একাধিক হট বিকিন পড়া ছবি শেয়ার করেছেন দিশা। এবার আরও একবার। শনিবার রাতে দিশা যে ছবিটি পোস্ট করেছেন তাতে তাঁকে সৈকতের ধারে গোলাপি বিকিনিতে দেখা যাচ্ছে। দিশার সামনে সমুদ্রের নীল জলরাশি।
ছবিটি দেখে মনে হচ্ছে মালদ্বীপের সৈকতে ছবিটি তুলেছেন দিশা। ক্যাপশানে অবশ্য একটি গোলাপি ফুলের ইমোজি ছাড়া আর কিছুই রাখেননি অভিনেত্রী। ছবিটি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়।
শুধু বিকিনি ছবি নয়, কফি টেবিলের সামনে বসে ল্যাম্পের মায়াবী আলোয় নিজের আরও দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে ফোনের দিকে চোখ রাখতে দেখা যাচ্ছে।
দিশাকে শেষবার প্রভু দেবার 'রাধে : ইউর মোস্ট ওয়ানটেড ভাই' ছবিতে দেখা গেছে। খুব শীঘ্রই 'এক ভিলেন-২' ছবিতে দেখা যাবে দিশাকে। এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা নায়িকাদের মধ্যে একজন দিশা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in





0 মন্তব্যসমূহ