Latest News

6/recent/ticker-posts

Ad Code

'সাথী' ১৯ বছর অতিক্রম - স্মৃতিমেদুর জিৎ- প্রিয়াঙ্কা দুজনেই

 'সাথী' ১৯ বছর অতিক্রম - স্মৃতিমেদুর জিৎ- প্রিয়াঙ্কা দুজনেই





যে ছবি দিয়ে আজকের সুপারস্টার জিৎ এর পথ চলা শুরু হয়েছিলো টলিউডে-সেই 'সাথী' ১৯ বছর অতিক্রম করলো। আর তাতে স্মৃতিমেদুর জিৎ- প্রিয়াঙ্কা দুজনেই।


বর্তমান সময়ে দুজনই ব্যস্ততম স্টার হলেও প্রথম সিনেমার কথা ভুলতে পারেনি জিৎ।হরনাথ চক্রবর্তী পরিচালিত আদ্যোপান্ত এই প্রেমের ছবিতে অভিনয়ের পরেই গতি পেয়েছিল অভিনেতার কেরিয়ার। অন্য দিকে, বাংলা ইন্ডাস্ট্রি পেয়েছিল ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’-এর মতো সুপারহিট গান এবং জিৎ ও প্রিয়াঙ্কা উপেন্দ্রর নতুন জুটি।



‘সাথী’-র পর পেরিয়েছে অনেকগুলো বছর। অভিনেতা হিসেবেও পরিণত হয়েছেন জিৎ। অভিনয় করেছেন নানা ঘরানার ছবিতে। একই সঙ্গে প্রযোজনার দায়িত্বও তুলে নিয়েছেন কাঁধে। একাধিক দায়িত্ব, ব্যস্ততার মাঝেও নিজের প্রথম ছবি মুক্তির দিন মনে রেখেছেন জিৎ।


 

সোমবার ইনস্টাগ্রামে ‘সাথী’-র ২টি পোস্টার দিয়েছেন অভিনেতা। তার সঙ্গে লিখেছেন, ‘প্রত্যেক বছর এই ছবির সঙ্গে যেন আমার সম্পর্ক আরও নিবিড় হয়ে যাচ্ছে। সাথীর ১৯ বছর পূর্ণ হল। সকলকে অনেক ধন্যবাদ।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code