Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছাগল চুরি করতে এসে ধরা পড়লো দুই চোর

ছাগল চুরি করতে এসে ধরা পড়লো দুই চোর

প্রতীকী

জয়ন্ত বর্মন, ধূপগুড়িঃ 

ছাগল চুরি করতে এসে ধরা পড়লো দুই চোর । সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকায়। 

জানা গেছে, ঝাড়শালবাড়ি বারোহালিয়া এলাকার বাসিন্দা বাবুলাল মন্ডল প্রতিদিনের মতো এদিনও মাঠে ছাগল বেঁধে রেখেছিলেন। কিন্তু হঠাৎ লক্ষ্য করেন বাইকে করে দুই যুবক এসে ছাগলটিকে তুলে চম্পট দেয়। 

এরপর বাবুলাল মন্ডল ও তার মেয়ে চিৎকার করতে শুরু করে। তৎক্ষণাৎ স্থানীয় যুবক শালবাড়িতে থাকা একজনকে ফোন করে জানিয়ে দেয় বাইকে করে দুইজন ছাগল নিয়ে পালিয়ে যাচ্ছে। শালবাড়ি গ্ৰাম পঞ্চায়েত অফিসের সামনে থাকা শ্রীবাস মন্ডল ও অমিত দত্ত সে সময় লক্ষ্য করেন বাইকে করে ছাগল নিয়ে যাচ্ছে দুই জন। বাইক নিয়ে পিছনে ধাওয়া করে তাদের আটকান তারা। এরপর ছাগলটি কোথা থেকে এনেছেন জিজ্ঞাসা করলে কোথায় অসঙ্গতি দেখা যায় তাদের। 

কথায় অসঙ্গতি থাকায় ছাগল সমেত সেই দুই যুবককে গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়ে আসেন। ততক্ষণে গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছে গেছেন বাবুলাল মন্ডল তিনি এসে বলেন এটাই তার ছাগল। পরবর্তীতে খবর দেওয়া হয় ধুপগুড়ি থানায় পুলিশ এসে দুই অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code