Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মোকাবিলায় ভারতকে ১১৩ কোটি দেওয়ার ঘোষণা Google-র

করোনা মোকাবিলায় ভারতকে ১১৩ কোটি দেওয়ার ঘোষণা Google-র





করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। বিধ্বস্ত অর্থনীতি। এমন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিল গুগল। করোনা মোকাবিলায় অক্সিজেন প্ল্যান্ট ও করোনা মোকাবিলার অন্যান্য পরিকাঠামো তৈরির জন্য ভারতকে ১১৩ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করল Google।


জানা যাচ্ছে ওই অনুদানের টাকা দুটি সংস্থাকে দিয়েছে গুগল। ওই টাকার মধ্যে ৯০ কোটি টাকা দেওয়া হয়েছে GiveIndia নামে একটি এনজিও ও ১৮.৫ কোটি টাকা দেওয়া হয়েছে PATH নামের অন্য একটি এনজিওকে।



দেশের গ্রামীণ এলাকায় সেই টাকায় বসানো হবে অক্সিজেন প্ল্যান্ট। মোট ৮০টি অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে বলেও জানা গেছে। GiveIndia-র আধিকারিক অতুল সাতিজা সংবাদমাধ্যমে জানিয়েছেন, দেশের গ্রামীণ এলকায় ৮০টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর জন্য অনুদান দিয়েছে Google.org। PATH-সঙ্গে যৌথ উদ্যোগে ওইসব প্ল্যান্ট বসাবে GiveIndia।


গুগলের সিইও সুন্দর পিচাই এক টুইটে লিখেছেন, ভারতে করোনা আক্রান্তদের সঙ্গে রয়েছে গুগল। Google.org এর তরফে ভারতে অক্সিজেন প্ল্যান্ট তৈরি ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ১৫.৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code