১লা জুলাই থেকে কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়? জানুন বিস্তারিত
করোনা সংক্রমণের জেরে জারি কড়া বিধি নিষেধে ১লা জুলাই থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে ১৫ই জুলাই পর্যন্ত কড়া বিধি নিষেধ বাড়ানোর সময় সীমা বাড়াল মুখ্যমন্ত্রী। বাস, অটো, বাজার ঘাটবথেকে বেশ কিছু বিষয়ে ছাড়ের ঘোষণা করা হয়েছে। তবে বন্ধই থাকছে ট্রেন, মেট্রো। সোমবার এ সংক্রান্ত একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী কী বিষয় ছাড় দেওয়া হল?
- ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে সেলুন, পার্লার।
- সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে সবজি ও মাছের বাজার।
- সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে বাকি সমস্ত দোকান।
- ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে জিম।
- রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধ বহাল।
- ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে সমস্ত বেসরকারি অফিস।
- সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখা যাবে সমস্ত বেসরকারি অফিস।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কর্মীদের যাতায়াতের ব্যবস্থা নিজেদেরই করতে হবে সংস্থাকে। কিছুটা ছাড় দিয়ে পরিস্থিতি বিচার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়, “রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। পজিটিভিটি রেট কমেছে। কিন্তু এখনই সব ছাড় দেওয়া সম্ভব নয়। তবে অনেকে আবেদন জানিয়েছিলেন। তাই বেশকিছু ছাড় দেওয়া হচ্ছে।” করোনা স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

1 মন্তব্যসমূহ
Important
উত্তরমুছুন