Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতারক ও যারা সাহায্য করেছে, তাদের কাউকেই ছাড় নয়ঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে হুঁশিয়ারি মমতার

প্রতারক ও যারা সাহায্য করেছে, তাদের কাউকেই ছাড় নয়ঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে হুঁশিয়ারি মমতার 





ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, যারা প্রতারক তাঁরা ছাড় পাবেন না। যারা এই কাজে সহযোগিতা করছেন তাঁদেরকে ছাড় দেওয়া হবে না বলেই জানান তিনি। 


ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মানুষের জীবন নিয়ে যারা খেলে, তারা সন্ত্রাসবাদীদের চেয়েও ভয়ঙ্কর। রাজ্যে ২ কোটি ১২ লক্ষ মানুষ ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন পেয়েছে। ছবি দেখিয়ে যারা প্রতারণা করে, তাদের ছাড় দেওয়া হবে না। ছবি কাজে লাগানো ঠকবাজদের কাজ।"


এদিন তিনি আরও জানান, 'চোখের সামনে কে কী ব্যবসা চালাচ্ছে, সে বিষয়ে পুলিশ-পুরসভা দায়িত্ব এড়াতে পারে না। প্রতাকরকে যারা সাহায্য করেছে, তাদের কাউকেই ছাড় নয়। যারা প্রতারক, তারা বিজেপির থেকেও ইন্ধন পেয়েছে।’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code