Latest News

6/recent/ticker-posts

Ad Code

BREAKING NEWS: ১৫ই জুলাই পর্যন্ত বাড়ল বিধি নিষেধ, বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা মমতার

BREAKING NEWS: ১৫ই জুলাই পর্যন্ত বাড়ল বিধি নিষেধ, বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা মমতার 



করোনা সংক্রমণে রাশ টানতে কড়া বিধি নিষেধের পথে হেঁটেছিল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আগামী ৩০শে জুন পর্যন্ত সেই সব বিধি নিষেধ জারি রয়েছে। এদিকে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ই জুলাই পর্যন্ত বিধি নিষেধের সময় সীমা বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ই জুলাই পর্যন্ত বিধি নিষেধ বাড়ালেও বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও ঘোষণা করা হয়েছে। সরকারি বাস, বেসরকারি বাস চলাচলে এদিন ছাড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে আপাতত আপাতত লোকাল ট্রেন ও মেট্রোয় বহাল বিধিনিষেধ। 


মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, ‘৫০ শতাংশ গ্রাহক নিয়ে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে সেলুন, পার্লার। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে সবজি ও মাছের বাজার। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে বাকি সমস্ত দোকান। ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে জিম। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধ বহাল। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে সমস্ত বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখা যাবে সমস্ত বেসরকারি অফিস। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা নিজেদেরই করতে হবে সংস্থাকে। কিছুটা ছাড় দিয়ে পরিস্থিতি বিচার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’



তবে ছাড় মিললেও মাস্ক, দূরত্ব বিধি সহ করোনা বিধি মেনে চলা বাধ্যতামূলক। এদিন ভ্যাকসিনের পরিসংখ্যান তুলে ধরে সকলকে করোনা বিধি মেনে চলার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ব্যাঙ্কের ক্ষেত্রে বিধি নিষেধ বহাল রেখে ২টা পর্যন্ত ব্যাঙ্ক খোলা রাখার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Ad Code