Latest News

6/recent/ticker-posts

Ad Code

আচমকাই মাঠে সংজ্ঞা হারালেন এক খেলোয়াড়, সাসপেন্ড ইউরো কাপের ফিনল‍্যাণ্ড-ডেনমার্ক ম‍্যাচ

আচমকাই মাঠে সংজ্ঞা হারালেন এক খেলোয়াড়, সাসপেন্ড ইউরো কাপের ফিনল‍্যাণ্ড-ডেনমার্ক ম‍্যাচ  





ইউরো কাপে ফিনল‍্যাণ্ড-ডেনমার্ক ম‍্যাচ চলাকালীন আচমকাই সংজ্ঞা হারালেন ডেনমার্কের এক ফুটবলার। ফলে সাসপেন্ড করা হল ম‍্যাচ। কেউ ধাক্কা মারেননি নিজে থেকেই আচমকাই ম‍্যাচ চলাকালীন মাটিতে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসেন। সঙ্গে সঙ্গে অবস্থার গুরুত্ব বুঝে খেলা থামিয়ে দেন রেফারি অ্যান্টনি টেলর। 




ঘটনার সঙ্গে সঙ্গেই সবাই ছুটে যান মাঠেই হয় প্রাথমিক চিকিৎসা। এরপর হাসপাতলে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর শারীরিক অবস্থা ঠিক কেমন, সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে সবাই উদ্বিগ্ন।



উয়েফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনের চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি তৈরি হওয়ায় দু’দলের ফুটবলার ও রেফারিদের সঙ্গে আপৎকালীন বৈঠক হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে। সংশ্লিষ্ট ফুটবলারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’



কর্নার ফ্ল্যাগের কাছে মাঠের বাইরে বল চলে যাওয়ায় থ্রোইন রিসিভ করতে ছুটছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। সেসময়েই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাঁটুতে লাগে বল। এরপরেই ফিনল‍্যাণ্ডের দুই খেলোয়াড় ও রেফারি চিকিৎসকদের ইশারা করলেই ছুটে আসেন চিকিৎসকরা। ডেনমার্ক দলের সঙ্গে থাকা চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা মাঠে ছুটে গিয়ে এরিকসেনের বুকে চাপ দিতে থাকেন। সবাই ফুটবলারকে ঘিরে থাকেন। বেশ কিছুক্ষণ ধরে মাঠে চিকিৎসা চলার পর ধীরে ধীরে অন্য ফুটবলাররা মাঠ ছাড়েন। এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code