করোনা থেকে বাঁচতে করোনা মাতার পূজা চলছে রমরমিয়ে
করোনা (COVID 19) থেকে রক্ষা পেতে এবার 'করোনা মাতার' পুজো। নিম গাছের নীচে করোনা মাতার মন্দির তৈরি করে সেখানে চলছে পুজো অর্চনা। উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার শুক্লাপুর গ্রামে রীতিমত পূজা পার্বন চলছে করোনা মাতা কে ঘিরে।
শুক্লাপুর গ্রামের বাসিন্দাদের কথায়, দীর্ঘ দেড় বছর অতিক্রম করেও এখনো করোনা যে হারে থাবা বসাচ্ছে, তার থেকে মুক্তি পেতেই করোনা মাতার (Corona Mata) পূজা চলছে।
কী বিশেষত্ব রয়েছে করোনা মাতার মধ্যে? প্রথমত নীম গাছের নীচে এই করোনা মাতার পূজা চলছে। আর দ্বিতীয়ত করোনা মাতার মুখে রয়েছে মাস্ক।
তবে পুজোর জন্য এক জায়গায় জড়ো হলেও, কোভিড বিধি (COVID 19) মেনেই সব করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ