আধার কার্ড সংক্রান্ত একগুচ্ছ সুবিধা mAadhaar লেটেস্টে
আধার পরিষেবায় নিত্য প্রয়োজনীয় সুবিধা ও আপডেট পেতে UIDAI -র mAadhaar অ্যাপ। সকলের জানা কি কি সুবিধা মিলবে। তবে mAadhaar App-এর একদম সাম্প্রতিক আপডেটের মাধ্যমে মিলবে নানাবিধ সুবিধাও এমনটাই জানালো UIDAI । UIDAI -র বক্তব্য অনুসারে যে যে সুবিধা গুলি পাওয়া যাবে তা হল-
- সমস্তরকম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা মিটবে mAadhaar App-এ।
- আধার রিপ্রিন্টের পরিষেবা পাওয়া যাবে।
- আধার কার্ড হারিয়ে গেলে নতুন কার্ড তৈরিতে সাহায্য করবে এই অ্যাপ।
- 'View/Show Aadhaar' পরিষেবার জন্য mAadhaar app-কে আইডি প্রুফ হিসেবে ব্যবহার করা যাবে।
- ঠিকানা বদল করা যাবে এই অ্যাপের সাহায্যে।
- mAadhaar ব্যবহারকারী নিজের পাঁচ পরিবারের সদস্যের আধার কার্ডের তথ্যাদি আপডেট করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
- mAadhaar app ব্যবহারকারী কোনও নথি ছাড়াই ই-কেওয়াইসি অথবা QR code শেয়ার করতে পারবেন।
- এর সাহায্যে প্রয়োজনে আধার কার্ড লক করা যেতে পারে।
- অফলাইনে মিলতে পারে আধার এসএমএসের সুবিধাও।
- তথ্যাদি আপডেটের বিস্তারিত তথ্য মিলবে এই অ্যাপ থেকে।
যাবতীয় সুবিধা পেতে mAadhaar অ্যাপের আপডেট ইনস্টল করে নেওয়ার পরামর্শ দিয়েছে UIDAI। পাশপাশি এই অ্যাপের পূরোনো ভার্সন আন-ইন্সটল করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও, অনলাইন আধার কার্ডের এনরোলমেন্ট নম্বর ও নথিভুক্ত মোবাইলের মাধ্য়মে অনলাইন আধার নিখরচায় পেতে সাহায্য করবে এই অ্যাপ।
আধারের পক্ষ থেকে ট্যুইট করে আরো জানানো হয়েছে #mAadhaar app-এর জন্য চার ডিজিটের পাসওয়ার্ড সেট করার পরামর্শ দিয়েছে UIDAI। আধার লক, আনলক, বায়োমেট্রিক লক, আনলক, VID তৈরি, ই কেওয়াই সি ইত্যাদি পরিষেবার জন্য এই পাসওয়ার্ড লাগবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ