Latest News

6/recent/ticker-posts

Ad Code

কয়েক দফা দাবী নিয়ে বিধায়ককে স্মারকলিপি প্রদান ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেনটিয়ার এসোসিয়েশনের

কয়েক দফা দাবী নিয়ে বিধায়ককে স্মারকলিপি প্রদান ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেনটিয়ার এসোসিয়েশনের




প্রতি মাসে ২৮ দিন কাজ এবং ৬০ বছর পর পেনশনের দাবী সহ কয়েক দফা দাবী নিয়ে আজ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাসকে স্মারকলিপি প্রদান করলো ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেনটিয়ার এসোসিয়েশনের কর্তা ব্যাক্তিরা।এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কেও জানানো হয়েছে বলে জানান তারা।


বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। বিধায়ক হওয়ার পর আজ মঙ্গলবার বিধায়ককে সংবিধান জানাতে আসেন ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেনটিয়ার এসোসিয়েশনের কর্তা ব্যাক্তিরা।সেখানে তাদের কর্ম বিষয়ে কয়েক দফা দাবী নিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।এরপর সাংবাদিক দের মুখোমুখি হয়ে ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেনটিয়ার এসোসিয়েশনের কর্তা ব্যাক্তিরা বলেন এই ভয়াবহ কোভিড পরিস্থিতির মধ্যেও সিভিল ডিফেন্স ভলান্টিয়ারা যে ভাবে কাজ করে চলেছে সেভাবে অফিস তাদের দেখেননি।


সিভিল ভলান্টিয়ারা বলেন সরকার তাদের ঠিক মতো কাজ দিচ্ছেনা।সিভিল ভলান্টিয়ারা কোন মাসে দুদিন কাজ করছে।আবার কোন ভলান্টিয়ার সারা বছরে ১৫ দিন কাজ করছে। এই বিষয়কে সামনে রেখে নবান্নও অভিযান করেছিলেন তারা। ওই সময় মন্ত্রী মলয় ঘটক ৭ দিন সময় চেয়ে ছিলেন। তাতেও কোনো কাজ হয়নি বলে জানান তারা। পরে ডিজি অফিসের সামনে ধর্ণায় বসেও কোনো লাভ হয়নি বলে জানান ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেনটিয়ার এসোসিয়েশনের কর্তা ব্যাক্তিরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code