Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, ভেঙে পড়লো দোতলা পাকা বাড়ি একাংশ

তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, ভেঙে পড়লো দোতলা পাকা বাড়ি একাংশ



পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের 8 নম্বর অঞ্চলের বরুনা গ্রামে তৃণমূলের সক্রিয় কর্মী সুনিল মন্ডলের বাড়িতে  রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ  বোমা বিস্ফোরণ ঘটে। এর ফলে সুনিল মন্ডলের দোতলা পাকা বাড়ি একাংশ ভেঙে যায়, বাড়ির গ্রিল ছিটকে পড়ে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। বাড়ি যে পাশের অংশ ভেঙে যায় সেই দিকের গাছপালা নিচে পড়ে থাকতে দেখা যায়। যদিও হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 


ময়নার তৃণমূলের সহ-সভাপতি সুব্রত মালাকার জানান এই ঘটনা টি বিজেপির চক্রান্ত। ময়নার বিধায়ক অশোক দিন্দা জানিয়েছেন গতকাল রাতে বাকচার কোন মাথাতে  তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী বোমাবাজি করে এবং এলাকায় সন্ত্রাস চালায়। আজকের ঘটনা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা কখনোই কাম্য নয়। বিধায়ক বলেন আমরা হিংসা চাইনা এলাকার সবাই শান্তিতে বসবাস করুক ময়নার বিধানসভার বিধায়ক হিসেবে এটাই আশা করি।


এদিকে আবার জানা যাচ্ছে ওই বাড়িতে মজুত ছিল বেশ কিছু বোমা। অভিযোগ তৃণমূলের স্থানীয় এক নেতৃত্বের বাড়িতে বোমা মজুত ছিল বোমা। সেগুলোই বিস্ফোরন হয়। পূর্ব মেদিনীপুর এর ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েত এর বরুনা গ্রামের ঘটনা। রাতেও এলাকায় বোমাবাজি হয়েছিল বলে অভিযোগ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code