Latest News

6/recent/ticker-posts

Ad Code

জামাই ষষ্ঠীর আগে বাজারে এলো বর্ষার ইলিশ

জামাই ষষ্ঠীর আগে  বাজারে এলো বর্ষার ইলিশ



বুধবার জামাই ষষ্ঠী, সম্ভবত আগামীকাল উঠে যাচ্ছে কড়া বাধানিষেধ । ফলে বুধবারের জামাই ষষ্ঠীতে বাজারে ভিড়ের আশায় যখন দোকানিরা, তখন জলপাইগুড়িতে এলো বর্ষার ইলিশ। 

এই ইলিশ ডায়মন্ড হারবারের, পদ্মার ইলিশ আসতে দেরী হবে বলে জানিয়েছেন দোকানিরা। এক একটি ইলিশের ওজন এক থেকে দেড় কেজি। দাম কেজি প্রতি আটশো থেকে পনেরোশ টাকা। 

তবে মুখ ভার মাছ বিক্রেতাদের- বিক্রি একেবারেই হচ্ছে না বলে জানিয়েছেন ইলিশ বিক্রেতারা। বহু অপেক্ষার পর এই বছরের প্রথম ইলিশ আসল শহরের বিভিন্ন মাছ বাজারে। কিন্তু করোনা মহামারীর  জন্য ক্রেতাদের সংখ্যা তুলনামূলক ভাবে অনেকটাই কম আছে বলে বিক্রেতারা জানিয়েছেন।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code