Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গে বিজেপি শিবিরে বড় ধরনের ফাটল- তৃণমূলে যোগদান একাধিক বিজেপি নেতৃত্বের

উত্তরবঙ্গে বিজেপি শিবিরে বড় ধরনের ফাটল- তৃণমূলে যোগদান একাধিক বিজেপি নেতৃত্বের






ভোটপরবর্তী ধ্বস আলিপুরদুয়ারে। বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা, বিজেপির আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক বীরেন্দ্র বারা ওরাঁও, বিজেপির জেলা সহ সভাপতি বিপ্লব সরকার, বিজেপি জেলা সম্পাদক বিনোদ মিঞ্জ, বিজেপির কালচিনি নেতা কৃপাশঙ্কর জয়সোয়াল সহ বিজেপির সাত জন নেতৃত্ব তৃণমূলে যোগদান করেন আজ ।

গতকালই জানিয়েছিলেন তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন। সেইমতোই আজ তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। সুখেন্দুশেখর রায়, মুকুল রায় ও ব্রাত্য বসুর উপস্থিতিতে আজ তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। আলিপুরদুয়ারে ভাল ফলের পরেও গেরুয়া শিবিরে ভাঙন। গঙ্গাপ্রসাদ শর্মা সহ মোট আট জন আজ তৃণমূলে যোগ দিলেন।

যদিও এই বিষয়ে বিজেপি যুব মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি বিপ্লব দাস জানান - বিজেপি দল পৃথিবীর সর্ববৃহৎ দল এবং বিজেপি কর্মী সমর্থকরা বিজেপিতেই আছে ।

উল্লেখ্য গত লোকসভা ভোটে আলিপুরদুয়ারে বিজেপি ভালো ফল করে জন বারলা ব‍্যাপক ভোটে লিড নিয়ে সাংসদ হন । এমনকি বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলায় বিজেপি ভালো ফল করে। আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনে মধ‍্যে পাঁচটিতে বিজেপি জয়যুক্ত হয় এবং সব গুলো আসনে ভালো ভোটের ব‍্যবধানে বিজেপি জয়যুক্ত হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code