মা আসছে ...

শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

 শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর



দীর্ঘদিন যাবৎ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ ও প্রাইমারি শিক্ষক আটকে থাকায় কার্যত চাপে পড়ে হবু শিক্ষক মহল। হবু শিক্ষক মহলের সেই চিন্তা দূর হতে চলেছে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী আপার প্রাইমারি ও প্রাইমারি মিলে মোট ৩২০০০ শিক্ষক নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শিক্ষক  নিয়োগ নিয়ে  তিনি জানান- 

পূজার আগে ১৪ হাজার আপার প্রাইমারী এবং ১০ হাজার ৫০০ প্রাইমারী টিচার নিয়োগ করা হবে।  

তিনি আরও জানান- পূজোর পর ৭৫০০ প্রাইমারী সহ  মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে এবছর। 

এদিন তিনি স্পষ্টত জানিয়ে দেন শিক্ষক নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ভাবে হবে, কোন লবিবাজীর জায়গা নেই। 

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in