Latest News

6/recent/ticker-posts

Ad Code

ZIONA CHANA: বিশ্বের বৃহত্তম পরিবারের জনক না ফেরার দেশে

ZIONA CHANA: বিশ্বের বৃহত্তম পরিবারের  জনক না ফেরার দেশে 





মিজোরামের  বাসিন্দা জিয়োনা চানা ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। এই জিয়োনা চেন এর ৩৮ জন স্ত্রী, ৮৯ জন সন্তান এবং ৩৩ জন নাতি-নাতনি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় পরিবারের প্রধান ছিলেন । 

রবিবার তার মৃত্যুর খবর টুইট বার্তায় নিশ্চিত করেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি বলেন, "চানার কারণেই রাজ্যের বাকতাওয়াং তালাংনুয়াম গ্রাম পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিলো।" 

মিজোরামের চানা সম্প্রদায় নামে পরিচিত এই গোষ্ঠীটি পরিবারের পুরুষ সদস্যদের বহু বিবাহ অনুমোদন করে। প্রায় চারশ’ পরিবার এই গোষ্ঠীর অনুসারী। এই গোষ্ঠীর বৃহত্তম পরিবারের প্রধান ছিলেন জিয়োনা চানা। 


জিয়োনা ১৯৪৫ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেছিলেন । রবিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে আইজাওয়ালের ত্রিনিটি হাসপাতালে মারা যান তিনি। জানা গিয়েছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের অসুখ ছিলো তার।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code