Urvashi Rautela: এভাবে স্নান করেন বলেই কি এতো সুন্দরী উর্বশী!
উর্বশী রাউতেলা (Urvashi Rautela) বলিউডের যতটা না জনপ্রিয় অভিনেত্রী তার থেকে বেশি জনপ্রিয় মডেল জগতে। অভিনেত্রী উর্বশী রাউতেলা বরাবরই ফ্যাশন আইকন হিসাবে পরিচিত। বছরের বেশিরভাগ সময়ই বিশ্বের নানা দেশে কাটান তিনি। কখনও আরব, কখনও মিশর, কখনও ইরাক, কখনও আবার ভারত।
রানি ক্লিওপেট্রার পথে হেঁটে রূপচর্চা
আজ উর্বশী নিজের রূপের রহস্য উন্মোচন করলেন। রানি ক্লিওপেট্রা (Cleopatra) যেভাবে নিজের রূপচর্চা করতেন, সেই পথেই উর্বশীও রূপচর্চায় ব্যস্ত।
শোনা যায়, রানি ক্লিওপেট্রা সারা শরীরে কাদা মেখে স্নান (Mud Bath) করতেন। আর সেই প্রাচীন মিশরীয় পন্থাতেই হাঁটলেন উর্বশী। ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই স্নানের বিশেষ ছবিও।
উর্বশীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সাদা টুলের ওপর বসে রয়েছেন তিনি। সারা গা-মাথা-মুখে কাদা মাখানো। প্রাচীন স্থাপত্যের কায়দাতেই ছবির জন্য পোজ দিয়েছেন তিনি। ছবি শেয়ার করে উর্বশী লিখেছেন, "মাড বাথ স্পা বা থেরাপি আমার খুব প্রিয়। রানি ক্লিওপেট্রা কাদা দিয়ে স্নান করতে ভালোবাসতেন। আর আধুনিক অনুরাগীরা রানির পরে আমার নাম অন্তর্ভুক্ত করেন।"
মাড বাথ বা কাদা স্নানের উপকারিতা
উর্বশী তাঁর পোস্টে আরও জানিয়েছেন— স্পেনের বালিয়ারিক বিচের মাটি তিনি ব্যবহার করেন স্নানের জন্য। এটি ত্বকের জন্য উপকারী। ত্বককে ডিটক্সিফাই করে ও ত্বকে জমে থাকা ময়লা বের করে আনে। এর ফলে ত্বক থাকে কোমল, নরম, মোলায়েম। সঙ্গে তিনি জানিয়েছেন মাড বাথের ফলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এবং ব্যথা বেদনা থাকলে সেটাও কমে যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ