জামাইষষ্টী উপলক্ষ্যে ছুটি ঘোষনা করলো রাজ্য সরকার
আগামীকাল জামাইষষ্ঠী উপলক্ষ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের সব দফতর ও অধীনস্থ সংস্থাগুলি জামাইষষ্টী উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটি থাকবে।
এর আগেও জামাইষষ্ঠীতে অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছিল। দুপুর দুটোর পর রাজ্য সরকারের সমস্ত কর্মীদের ছুটি দেওয়া হয়। এরপর অর্ধ দিবসের বদলে পূর্ণ দিবস ছুটি দেওয়া হয়। এবারও পূর্ণ দিবস ছুটির ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফে।
এদিকে করোনার জেরে জারি কড়া বিধি নিষেধে গতকাল একগুচ্ছ নিয়ম বদল করার ঘোষনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই মতো ১৬ই জুন থেকে ২৫শতাংশ কর্মী নিয়ে দপ্তর গুলি চালু করার কথা ছিল। কিন্তু সেদিন জামাই ষষ্টী। জামাইষষ্টী উপলক্ষ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষনা করায় ১৭ই জুন থেকে নতুন বিধি নিষেধে খুলবে দপ্তর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ