একদিনে দিনহাটায় ১৩ জনকে বহিষ্কার তৃণমূলের, আরও খোঁজ চলছে
দিনহাটা ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৩ জন তৃনমূল কংগ্রেস কর্মীকে দল বিরুদ্ধ কাজের জন্য দল থেকে বহিষ্কার করার ঘোষণা করা হয়। ঘোষণা করেন দিনহাটা ২ নং ব্লকের সভাপতি বিষ্ণু কুমার সরকার। সভায় উপস্থিত ছিলেন বড় শাকদল গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দাস সহ আরও অনেকে।
বিষ্ণু কুমার সরকার জানান- নাজিরহাট গ্রাম পঞ্চায়েত সুধির বিশ্বাস, বরুন ঘোষ, সুরেন্দ্র নাথ বর্মণ, বামনহাট ২ নং জিপি, আবুতাহের শেখ, সুশান্ত বর্মণ, কিশামত দশগ্রাম গ্রামপঞ্চায়েতের রাকেশ বর্মণ, সুশান্ত দাস ভদ্র, লক্ষ্মীকান্ত বর্মণ, বুড়িরহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের চন্দন কুমার রায়, বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের নির্মল চন্দ্র বর্মণ, নিখিল চন্দ্র বর্মণ, কমল বর্মন, তমোজিৎ মিয়াঁ কে বিধানসভা নির্বাচনী বিজেপিকে সাহায্য করবার জন্য দল থেকে বহিষ্কার করা হল।
তিনি জানান- আরও খোঁজ চলছে, কারা কারা যুক্ত ছিলো , তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ