জলপাইগুড়ি বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের উপর আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ঘরছাড়াদের ফেরাতে গিয়ে আক্রান্ত হলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। সাংসদ ছাড়াও দুই বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
বিজেপির দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বিজেপি কর্মী ঘরছাড়া। এদের মধ্যেই কয়েকজনকে শুক্রবার ঘরে ফেরাতে উদ্যোগ নেন সাংসদ জয়ন্ত রায়।
এদিন বিকেলে ভান্ডারিগছ গ্রামে কর্মীদের ঘরে ফিরিয়ে দিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের ওপর তৃণমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ।
জয়ন্ত রায় নিজেও আক্রান্ত হন। দুই বিজেপি কর্মীর মাথা ফেটে যাওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও হামলার অভিযোগ অস্বীকার করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ