মিউকরমাইকোসিস মোকাবেলায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে রিজিওনাল হাব ঘোষণা স্বাস্থ্য দপ্তরের
নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চার জন।এছাড়াও মেডিকেলে ১৫ জনের শরীরে মিলেছে এই ছত্রাক রোগের জীবাণু। তবে এবার এই মিউকরমাইকোসিসের চিকিৎসার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ (IPGMR)কে স্টেট হাব করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে রিজিওনাল হাব তৈরি করা হয়েছে।
জানা গেছে উত্তরবঙ্গের যে কোন জেলায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়লে তার চিকিৎসা করবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেলের লেকচার হলে এক সেমিনারের আয়োজন করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এডুকেশন ইউনিটের তরফে। এই সেমিনার থেকে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার পদ্ধতি ও চিকিৎসা নিয়ে একটি রূপরেখা তৈরি করা হয়।
এরপরই রাজ্য স্বাস্থ্য দপ্তরের থেকে গাইডলাইন প্রকাশ হলে সেই মতো চিকিৎসা করা হবে।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেন,যে পরিমাণ রোগী ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমিত হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ বেড ও পরিকাঠামো প্রস্তুত রয়েছে। এছাড়াও রাজ্য স্বাস্থ্য দপ্তরে তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে মিউকরমাইকোসিস চিকিৎসার রিজিওনাল হাব সেইমতো পরিকাঠামো এবং চিকিৎসকদের প্রস্তুত রাখা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ