Latest News

6/recent/ticker-posts

Ad Code

জুয়ার ঠেক চালানোর অভিযোগ উঠে এল দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে

জুয়ার ঠেক চালানোর  অভিযোগ উঠে এল দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে 



নিজস্ব প্রতিনিধি: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর বার্নপুর এর হিরাপুর থানার নিউটাউন, রামবাঁধ, নিমতলা এলাকা সহ বিভিন্ন জায়গায়  রমরমিয়ে চলছিল একাধিক জূয়োর বোর্ড।স্থানীয়রা বারবার পুলিশকে জানিয়েও কোন লাভ হচ্ছিলনা ।যারফলে নতুন পুলিশ কমিশনার অজয় ঠাকুরের সাথে দেখা করে জূয়ার বোর্ড বন্ধ করার দাবি জানান।তারা বলেন কোভিড পরিস্থিতিতে লকডাউনের মধ্যে এইসব জূয়োর বোর্ড নিয়মিত চলত ।

আর এই খবর পেয়েই আসানসোল দুর্গাপুর পুলিশের উচ্চ আধিকারিক  অভিযান চালিয়ে  দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে জুয়ার ঠেক চালাবার অভিযোগে আটক করে ।

জানা যায় যে হিরাপুর থানার  রামবাঁধ এবি টাইপ কোয়ার্টার এবং হীরাপুর থানা ময়দান এলাকায় প্রায় দিন জুয়ার আড্ডা বসত যা স্থানীয়রা কমিশনার এর কাছে অভিযোগ জানাই আর সেই খবর পেয়েই বুধবার সন্ধ্যায় জুয়ার ঠেক চলাকালীন হঠাৎ করে পুলিশ এর উচ্চ আধিকারিক হানা দিয়ে 

দুজন পুলিশ অফিসারকে আটক করা হয়েছে। এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী পুলিশের উচ্চ আধিকারিকের কাছে ঐ দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে জুয়ার বোর্ড চালাবার অভিযোগ করা হয়েছিল যার কারনেই একজন সাব ইন্সপেক্টর এবং একজন সহকারী সাব ইন্সপেক্টরকে আটক করে নিয়ে যায়।

যদিও পুলিশ আধিকারিকরা  সরকারিভাবে আটক বা গ্রেপ্তারের কথা অস্বীকার করে তবে পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন ঘটনার তদন্ত করে তবেই কিছু বলা সম্ভব।তবে এধরনের কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা থেকে বিভিন্ন সংগঠন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code