Latest News

6/recent/ticker-posts

Ad Code

গাজায় ইজরায়েলি বিমানহানা, ধ্বংস আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কার্যালয়

গাজায় ইজরায়েলি বিমানহানা, ধ্বংস আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কার্যালয়




গাজায় ইজরায়েলের বিমান হানায় একটি ১২ তলা বহুতল ভেঙে পড়ে। সেই ১২ তলা বহু তলেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা টিভি চ্যালেন ও অ্যাসোসিয়েটেড প্রেসের কার্যালয়। এছাড়াও এই বহুতলে বহু মানুষের বসবাস। শনিবার এই বহুতল ফাঁকা করার নির্দেশ দেয় ইজরায়েলি সেনা আর তার কয়েক ঘন্টা পরেই বোমা ফেলে ইজরায়েলি বিমান বাহিনী। কেন এই বহুতলে বোমা ফেলা হল তা এখনও জানা যায়নি।



এর কয়েক ঘণ্টা আগেই গাজার এক শরনার্থী শিবিরে বোম ফেলে ইজরায়েলি সেনা। মৃত্যু হয় ১২ জনের। এদের অধিকাংশই শিশু। জেরুজালেম থেকেই নতুন করে ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ শুরু যা ড়িয়ে পড়েছে ইহুদি ও আরবদের মধ্যে। শুক্রবার ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলি হানায় মৃত্যু হয় ১১ ফিলিস্তিনির।


সোমবার থেকে ইজরায়েলকে লক্ষ্য করে শয়ে শয়ে রকেট ছুঁড়েছে ফিলিস্তিনিরা। পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাও। এখনও পর্যন্ত ওই হামলায় গাজায় মৃত্যু হয়েছে ১৩৯ জনের। এদের মধ্যে ৩৯ শিশু।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code