করোনা পরিস্থিতিতে স্থগিত উচ্চমাধ্যমিক - বিজ্ঞপ্তি জারি সংসদের
করোনা আবহে আগামী ১৫ জুন থেকে শুরু হওয়ার কথা উচ্চমাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা কিন্তু সেই পরীক্ষা নিয়ে তৈরি হয়েছিলো ধোঁয়াশা। রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ। প্রায় প্রতিদিনেই কুড়ি হাজারের কাছাকাছি সংক্রমণ।
গত এক সপ্তাহ ধরে দিনে মৃত্যুর সংখ্যাও ছাপিয়ে যাচ্ছে শতাধিক। বন্ধ ট্রেন। আজ রাজ্য জুড়ে লকডাউনের ঘোষণার সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাও যে জুনে নেওয়া সম্ভব নয় তা জানিয়ে দেন মুখ্যসচিব।
আর এর পরই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জারি করে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত জুনে হচ্ছে না উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরবর্তিতে পরিবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ