BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

রাজ‍্য সরকারি কর্মীদের জন‍্য সুখবর, পাবেন অ্যাড হক বোনাস

রাজ‍্য সরকারি কর্মীদের জন‍্য সুখবর, পাবেন অ্যাড হক বোনাস






রাজ‍্য সরকারি কর্মচারীদের জন‍্য সুখবর। করোনা পরিস্থিতির মাঝেই সামনে ঈদ আর তার আগে অ্যাড হক বোনাস দেওয়ার সিদ্ধান্ত ঘোষনা করলো রাজ্য সরকার। শুধু তাই নয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এক্সগ্রাসিয়া দেওয়া হবে। 



বৃহস্পতিবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করে অ্যাড হক বোনাস ও উৎসব অ্যাডভান্স দেওয়ার কথা ঘোষনা করা হয়। ঈদের প্রাক্কালে রাজ‍্য সরকারের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি রাজ‍্য সরকারি চাকুরিজীবিরা। সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত মিলবে অ্যাড হক বোনাস। বেতন ৩৬ হাজার টাকার কম হলে মিলবে ৪,৫০০ টাকা। ৩১ হাজার টাকার নিচে পেনশন প্রাপকরা এককালীন পাবেন আড়াই হাজার টাকা। ডিএ-সহ ৩৬ থেকে ৪৫ হাজারের মধ্যে বেতনভুকরা পাবেন ১২ হাজার টাকা অগ্রিম নিতে পারবেন। 




মুসলিম কর্মচারীরা ইদের আগেই আবেদন করতে পারবেন।অমুসলিমদের ক্ষেত্রে আবেদনের সময়সীমা ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। আগেই কেন্দ্রের তরফে উৎসব অ্যাডভান্স দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেই পথেই হাঁটল রাজ‍্য। 

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy