Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত পরিবেশবিদ তথা চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত পরিবেশবিদ তথা চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা





করোনা কাড়ছে হাজার হাজার প্রাণ। বিপর্যস্ত ভারতে একের পর এক লাশ। শশ্মান থেকে কবরস্থান লাশের লাইন। একের পর এক মৃত‍্যু সংবাদ। এবার করোনা আক্রান্ত হয়ে প্রয়াত পরিবেশবিদ তথা চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। 




করোনা আক্রান্ত হয়ে হৃষিকেশের এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, চিপকো আন্দোলেনের নেতা সুন্দরলাল বহুগুনা করোনা আক্রান্ত হয়ে হৃষিকেশের এইমসে প্রয়াত হয়েছেন।




তাঁর মৃত‍্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী। সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে তিনি লিখেছেন, সুন্দরলাল বহুগুনার প্রয়াণ একটা বড় ক্ষতি। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেঁচে থাকার নীতি তৈরি করেছিলেন তিনি। তাঁর সরলতা কখনই ভোলা যাবে না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code