Latest News

6/recent/ticker-posts

Ad Code

৫০ কেজি ওজনের বাঘা মাছ ধরা পড়লো জেলেদের জালে, খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক

 ৫০ কেজি ওজনের বাঘা মাছ ধরা পড়লো জেলেদের জালে, খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক 


৫০ কেজি ওজনের বাঘা মাছ ধরা পড়লো জেলেদের জালে, খবর সংগ্রহ করতে গিয়ে বাঁধার সন্মুখীন হতে হলো সংবাদ কর্মীকে


মধুসূদন রায়, ময়নাগুড়িঃ 

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদীতে । এদিন সকালে বিশাল আকার বাঘা মাছ ধরা পড়ে জেলেদের জালে । অনুমান করা হচ্ছে এই মাছের ওজন প্রায় ৪৫ থেকে ৫০ কেজি । জানা গেছে এদিন জলঢাকা এলাকার বেশকিছু জেলে একত্রিত হয়ে নদীতে এই মাছটি উদ্ধার করে । মাছ ধরার খবর জানাজানি হতেই কেনার জন্য আগ্রহী হয়ে ওঠেন অনেকেই । 


সূত্রে খবর মাছটি ধরা পড়ে জলঢাকার দম্বাবাড়িতে । পরে জেলেরা জলঢাকার খোলাবাজারে সেই মাছটি নিয়ে আসেন বিক্রি করার জন্য । করোনাকে তোয়াক্কা না করেই মাস্ক বিহীন সেই মাছ বিক্রেতাকে ঘিরে ধরে মাছ দেখতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা । 



সেই খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন স্থানীয় এক সাংবাদিক । ছিনিয়ে নেওয়া হয় তাঁর মোবাইল ফোন এবং তাকে বাঁধা দেওয়া হয় ভিডিও করতে বলে অভিযোগ সেই সাংবাদিকের । যদিও পরে তাঁর মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয় ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Ad Code