Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাড়ির সামনে রাস্তার পাশে পড়ে রইল মৃতদেহ- অবশেষে পাশে দাঁড়ালো রেড ভলেন্টিয়ার্স

বাড়ির সামনে রাস্তার পাশে পড়ে রইল মৃতদেহ- অবশেষে পাশে দাঁড়ালো রেড ভলেন্টিয়ার্স 



ধূপগুড়ি,জয়ন্ত বর্মন :: সাত দিন ধরে করোনায় আক্রান্ত ছেলে। সেই পরিস্থিতিতে বুধবার রাতে আচমকাই বাবার মৃত্যু হল শ্বাসকষ্ট জনিত কারণে, মৃত ব্যক্তির দেহের কাছে ঘেঁষলেন না কেউই! ফলে রাতভর বাড়ির সামনে রাস্তার পাশে পড়ে রইল মৃতদেহ।

ধূপগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের দোলাপাড়ার মৃত বৃদ্ধ পঞ্চানন ঘোষের (৭০) পরিবারের সদস্যেরা বৃহস্পতিবার সকালে দেহ শেষকৃত্যের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুপুরে পুরসভার শববাহী গাড়ি এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনা ঘিরে বিতর্ক শুরু হয়েছে। 

১২ ঘণ্টারও বেশি সময় পর পুরসভার গাড়িতে ‘রেড ভলান্টিয়ার’রা এসে দেহ ধূপগুড়ি শ্মশানে নিয়ে যান। মৃতের করোনা পরীক্ষা হয়নি। শ্বাসকষ্ট সমস্যা জনিত কারণে মৃত্যু হলেও সাধারণ ভাবেই শ্মশানে সৎকার করা হয়। পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ বলেন, ‘‘যেহেতু করোনা পরীক্ষা হয়নি, তাই রিপোর্ট নেগেটিভ ধরেই দেহের সৎকার করা হয়েছে।’’

মৃতের পরিবার ও পরিজনেদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে ফোন করা হলেও তিনি আসেননি। এমনকি, ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গেও ফোনে যোগাযোগ করেও ফল মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূলের সভাপতি দেবদুলাল ঘোষ এবং ডিওয়াইএফআই নেতা নির্মাল্য ভট্টাচার্য। তাঁরা বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা শুরু করেন। 

শেষমেষ ধূপগুড়ির রেড ভলেন্টিয়ার্স সদস্যরা এসে মৃতদেহ নিয়ে যায় ধূপগুড়ি শ্মশানে সেখানে দাহ করা হয়।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code