Latest News

6/recent/ticker-posts

Ad Code

মিস ইউনিভার্স ২০২০ তে অংশ নিতে যাচ্ছেন তানজিয়া জামান মিথিলা

মিস ইউনিভার্স ২০২০ তে অংশ নিতে যাচ্ছেন তানজিয়া জামান মিথিলা 

picture credit: tanjia.methela instagram 



তানজিয়া মিথিলা নামটি সম্প্রতি বিনোদন জগতে বহু আলোচিত। সম্প্রতি বাংলাদেশের এই মডেল বলিউডের একটি সিনেমায় অভিনয় করে এসেছেন। এবার তাঁর মাথায় উঠল ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’–এর মুকুট।

picture credit: tanjia.methela instagram



এ নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশে আয়োজিত হলো এই সুন্দরী প্রতিযোগিতা। শিরিন শিলার পর এবার মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন তানজিয়া মিথিলা।

picture credit: tanjia.methela instagram





গত শনিবার বাংলাদেশের ঢাকার একটি পাঁচ তারা হোটেলের বলরুমে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী ও মডেল চিত্রাঙ্গদা সিং। 

picture credit: tanjia.methela instagram



মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ এর প্রধান রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য “মিস ইউনিভার্স ২০২০” প্রতিযোগিতার ৬৯তম মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন “মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০” এর এই মুকুট বিজয়ী। তানজিয়া জামান মিথিলাকে নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। আমাদের প্রধান লক্ষ্য এখন মিস ইউনিভার্সের মূল মঞ্চ।’

picture credit: tanjia.methela instagram




তানজিয়া মিথিলা ‘রোহিঙ্গা’ নামে বলিউডের এই ছবিতে অভিনয় করছেন। ২০২০ সালে লকডাউন শুরুর আগে তার শুটিং শেষ হয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code