নিজের প্রথম হিন্দি গানের মিউজিক ভিডিওতেই বাজিমাৎ ঋতাভরীর
আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গে বর্ষা আসছে। বর্ষা শুধু একটা ঋতু বিশেষ নয়, বর্ষায় বৃষ্টির প্রতিটি বিন্দুতে যেনো লুকিয়ে থাকে প্রেমের সুর। আর সেই সুর নিয়ে ঋতাভরী গাইলেন জনপ্রিয় ‘রঙ্গি সারি’।
শুক্রবার নিজের প্রথম হিন্দি গানের মিউজিক ভিডিও প্রকাশ করলেন ঋতাভরী। গানে তাঁকে সঙ্গত দিয়েছেন বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার, সংগীত পরিচালক স্বানন্দ কিরকিরে। আর মিউজিক ভিডিওয় ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা পাভেল গুলাটি ।
নতুন এই গানের কথা আগেই জানিয়েছিলেন ঋতাভরী। শুটিংয়ের ছবিও এসেছিল প্রকাশ্যে। বৃষ্টির আমেজে প্রেমের এই গানের কথা লিখেছেন ঋতাভরী। গানের সুরও তিনিই সাজিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ