Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনায় আক্রান্ত অভিনেত্রী পূজা হেগড়ে

করোনায় আক্রান্ত অভিনেত্রী পূজা হেগড়ে



করোনা বিধি মেনেও কোভিডে আক্রান্ত অভিনেত্রী পূজা হেগড়ে। করোনা আক্রান্তের খবর নিজেই ট্যুইট করে জানান তিনি।



সোশ্যাল হ্যান্ডেলে পূজা লেখেন, আমি সবাইকে অবগত করছি যে আমি করোনা আক্রান্ত। সমস্ত প্রোটোকল মেনে আমি নিজেকে আইসোলেটেড করেছি এবং হোম কোয়ারাইন্টিনে আছি। বিধি মেনেও কীভাবে তিনি ভাইরাসে আক্রান্ত হলেন, তা বুঝে উঠতে পারছেন না বলে জানান পূজা।



পাশাপাশি প্রত্যেকে ঘরে থাকুন এবং মাস্ক পরার আবেদন জানান তিনি। গত কয়েকদিন ধরে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে যেন নিজেদের পরীক্ষা করিয়ে নেওয়ার কথা জানান মহেঞ্জোদাড়ো অভিনেত্রী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code