করোনা ফের চোখ রাঙাচ্ছে ভারতে। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে সাময়িক লক ডাউন জারি হয়েছে। করোনার বাড়বাড়ন্তের জেরে বাতিল হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর। এরপরেই আরও নড়েচড়ে বসে ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো ব্রিটেন। ২৪শে এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে বলে সোমবার ব্রিটেনের পার্লামেন্টে ঘোষণা করেছেন স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক।
তবে, ভারত থেকে কোনও ব্রিটিশ নাগরিক দেশে ফিরলে সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকছে না বলেই জানিয়েছে। তবে দশদিনের কোয়ারাইন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে তাঁদের জন্য। দ্বিতীয় ও অষ্টম দিনে তাঁদের করোনা পরীক্ষা করাতে হবে। নিজের খরচে থাকতে হবে আইসোলেশন সেন্টারে।
ব্রিটেনের পার্লামেন্টে হাউস অব কমন্স-এ তিনি আরও জানিয়েছেন, শুধু ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকদের উপরেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্রিটেন সফরের বিধিনিষেধ আরোপ করে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের লাল তালিকায় রাখা হয়েছে। সম্প্রতি ব্রিটেনে করোনার ভারতীয় প্রজাতির ১০৩টি সংক্রমণের সন্ধান পাওয়ায় এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ