Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাতসকালে ভূমিকম্প-এবার বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিলো IMD

সাতসকালে ভূমিকম্প-এবার বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিলো IMD




টানা কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজ্য। সাতসকালে তীব্র ভূকম্পে কাঁপল আসাম সহ পশ্চিমবঙ্গ। এবার বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীঝড়ের পূর্বাভাস দিলো IMD.


IMD এর আবহাওয়া বার্তায় জানানো হয়েছে আজ ৩০ থেকে ৪০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে।


আগামীকাল ঝড়ের গতিবেগ আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। জানানো হয়েছে আগামীকাল (Thursday 29 Apr) পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


১ মে পর্যন্ত একইরকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code