প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এবার করোনা আক্রান্ত- AIIMS Trauma Centre এ ভর্তি
অর্নব অধিকারীঃ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এবার করোনা আক্রান্ত হলেন। সোমবারই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। ইতিমধ্যেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর প্রাক্তন প্রধানমন্ত্রী অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।
রবিবার করোনা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন মনমোহন সিং। সেই চিঠিতে তিনি কোভিড নিয়ন্ত্রণে আনার জন্য পাঁচটি পরামর্শ দেন। পাঁচ পাতার এই চিঠিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা পরামর্শ দেন, সংখ্যার দিকে না তাকিয়ে, জনসংখ্যার অধিক শতাংশকে টিকা দেওয়া উচিত।
Former PM Manmohan Singh tests positive for COVID19, admitted to AIIMS Trauma Centre in Delhi: AIIMS Official
— ANI (@ANI) April 19, 2021
(file photo) pic.twitter.com/zZtbd6POWd
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ