দিনহাটায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচূর, অভিযোগের তীর বিজেপির দিকে
আজ সকালে দিনহাটার পশু হাসপাতালে দিনহাটা শহর মণ্ডল বিজেপি সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত দিনহাটা। দিনহাটায় পথে নেমেছে বিজেপি কর্মী সমর্থকরা। বেড়িয়েছে ধিক্কার মিছিল। ঘটনাস্থলে কোচবিহার জেলার সাংসদ তথা দিনহাটা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক এসে পৌঁছেছেন রয়েছেন দীপ্তিমান সেনগুপ্তও। এই ঘটনাকে চক্রান্ত করে খুনের অভিযোগ তুলেছে নিশীথ ও দীপ্তিমান। Read More: দিনহাটায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তাল দিনহাটা, কি বললেন উদয়ন?
এদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মী খুনের অভিযোগ তোলার পরেই দিনহাটায় তৃণমূলের দুটি পার্টি অফিস ভাঙচূর করে বিজেপি বলেই অভিযোগ। দিনহাটা শহীদ কর্নার পার্টি অফিস ও দিনহাটা গোধুলি বাজারের তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করা হয়। চেয়ার টেবিল সহ অন্যান্য দ্রব্য ছুড়ে ফেলে দেওয়া হয় মাটিতে, ভেঙে দেওয়া হয়। এরপর, পার্টি অফিস পরিদর্শন করেন উদয়ন গুহ।
দেখুন ভিডিও-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ