Latest News

6/recent/ticker-posts

Ad Code

তেলের ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ পাথর বোঝাই লরির




তেলের ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ পাথর বোঝাই লরির 




ধূপগুড়িঃ 


মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের জলঢাকা ব্রিজে । জানা গেছে এদিন ময়নাগুড়ি দিক থেকে একটি তেলের ট্যাংকার ধূপগুড়ির পথে যাচ্ছিল এবং অপরদিকে ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি অভিমুখে যাচ্ছিল একটি পাথর বোঝাই লরি । জলঢাকা ব্রিজে হঠাৎ করে পাথর বোঝাই লরিটি ভুল লেনে ঢুকে যায় । 



এই দুর্ঘটনার জেরে তেলের ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পাথর বোঝাই লরির । কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয় । এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের খবর নেই। 



 দুর্ঘটনার জেরে ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়ায় এলাকাজুড়ে।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ি থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর গাড়ি দুটিকে আটক করা হয়েছে , ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code