Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূলের এক ঝাঁঁক বিক্ষুব্ধ নেতা-নেত্রী




আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূলের এক ঝাঁঁক বিক্ষুব্ধ নেতা-নেত্রী 





আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূলের একঝাঁক বিক্ষুব্ধ নেতা নেত্রী। সূত্রের দাবি, আজ আজ হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয়ে দিলীপ ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যোগদান হবে। সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে গতকাল কলকাতায় মোদীর ব্রিগেড সমাবেশের পরদিনেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন একাধিক নেতা নেত্রী। 




শুক্রবার রাজ‍্য শাসকদল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায় বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষনা করেন‌। আর সেই তালিকায় রয়েছে একাধিক চমক। প্রার্থী তালিকা প্রকাশ হতেই ক্ষুব্ধ হয় বেশ কয়েকজন নেতা নেত্রী। তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন ৫ মন্ত্রী-সহ ৬৪ জন তৃণমূল বিধায়ক। তাঁদের অনেকেই বিজেপিতে যোগ দিতে চলেছেন বলেই সূত্রের দাবি। 







সূত্রের খবর, তৃণমূল ছেড়ে আজই বিজেপিতে নাম লেখাতে চলেছেন বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক শম্পা দরিপা ও সাতগাছিয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক সোনালি গুহ। মালদার হবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মুও যোগ দিতে পারেন বিজেপিতে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য রঞ্জিত বিশ্বাসেরও। টিকিট না পেয়ে একাধিক বিক্ষুব্ধ নেতা নেত্রী বিজেপিতে যোগ দিতে পারেন বলেই খবর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code