Voluntary Vehicle Scrapping Policy -তে নতুন গাড়ি কেনার সময়ে পান ৫% ছাড়, জানুন বিস্তারিত
কেন্দ্রের নয়া আইনে এবার পুরনো গাড়ি স্ক্র্যাপ করে তার বিনিময়ে নতুন গাড়ি কেনার সময়ে পান ৫% ছাড়। কেন্দ্রীয় বাজেটেই Voluntary Vehicle Scrapping Policy -র ঘোষণা করে সরকার। এবার সেটাই বাস্তবায়িত করার কথা বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। খুব পুরোনো অতি অল্প দামে বেচে নতুন গাড়ি পুরা দামেই কিনতে হয়। ফলে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই ক্ষতি এবার কিছুটা কমবে।
এই নয়া আইনরে চারটি দিক রয়েছে বলে জানান গড়কড়ি। পুরনো বায়ুদূষণকারী গাড়িতে গ্রিন ট্যাক্স ও অন্যান্য লেভিও ধার্য করা হয়, ফিটনেস টেস্ট, পলিউশান টেস্ট করাতে হয়। এর জন্য দেশজুড়ে অটোমেটেড টেস্টিং সেন্টারও গড়ে তোলার কাজ চলছে বলেই জানান তিনি। টেস্টিং সেন্টারগুলি বেসরকারি-সরকারি যৌথ উদ্যোগে গড়ে তোলা হবে এবং রাজ্য সরকারের পুরনো গাড়ি স্ক্র্যাপিং-এর সেন্টারগুলির সঙ্গেও কাজ করা হবে। এমনটাই জানান গড়কড়ি।
কেন্দ্রীয় মন্ত্রী মনে করেন, নয়া এই নীতিতে অটোমোবাইল সেক্টর অনেক সুবিধা লাভ করবে। স্ক্র্যাপ মেটেরিয়ালের পাশাপাশি, নয়া গাড়ির বিক্রি বৃদ্ধির ফলে এই ক্ষেত্রে অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে দাবি করেন তিনি। করোনা পরবর্তী পরিস্থিতিতে এটি অটোমোবাইল ক্ষেত্রকে নয়া শক্তি জোগাবে। যদিও এও সিস্টেম পশ্চিমবঙ্গে অনেক পুরোনো।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ