Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশিত হলো প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, কীভাবে দেখবেন?

প্রকাশিত হলো প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, কীভাবে দেখবেন?

SIR Supplementary Voter List
Supplementary Voter List Published Phase 1

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশিত হলো প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা। পশ্চিমবঙ্গের সিইও-র ওয়েবসাইটেও মিলবে সাপ্লিমেন্টারি লিস্ট, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর। তবে কতজন টিকলো লিস্টে আর কতজন বাদ গেল তা আজ জানা যাচ্ছে না তা জানা যাবে আগামীকাল ।


কোথায় দেখবেন সাপ্লিমেন্টারি লিস্ট? 

অনলাইনে একাধিক ওয়েবসাইটে দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা। electoralsearch.eci.gov.in , voters.eci.gov.inceowestbengal.wb.gov.in - এই ৩ ওয়েবসাইটে দেখা যাবে এই সাপ্লিমেন্টারি তালিকা। এ ছাড়াও আপনার ফোনে থাক ECI Net অ্যাপের মাধ্যমেও আপনি এই সাপ্লিমেন্টারি তালিকা দেখতে পাবেন।


কতজন সংযোজন, কতজন বাদ 

কত জন সংযোজন হল, কত জনের নাম বাদ গেল ? এই বিষয়টা এইমুহূর্তে জানা যাবে না, আগামীকাল জানা যাবে। প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনার তালিকায় ছিল। সেই নামগুলোর মধ্যে কতজন বাদ পড়ে সেটাই দেখার। সেদিকেই তাকিয়ে আছে সমস্ত রাজনৈতিক মহল থেকে সাধারন মানুষ। জাতীয় কমিশন সূত্রে খবর, বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটারের ভবিষ্যৎ কী? এখনও পর্যন্ত প্রায় ২৯ লক্ষের নিষ্পত্তি বলে সূত্রের খবর। 


নাম বাদ গেলে কি উপায়?

নাম বাদ নিয়ে আপত্তি বা কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য ২৩ জেলায় তৈরি হয়েছে ১৯টি ট্রাইব্যুনাল। জেলাশাসক, SP, CP-দের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি, সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code