Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরকারী হাসপাতালের পাশাপাশি এবার বেসরকারী হাসপাতালেও পাওয়া যাচ্ছে করোনা ভ্যাকসিন




সরকারী হাসপাতালের পাশাপাশি এবার বেসরকারী হাসপাতালেও পাওয়া যাচ্ছে করোনা ভ্যাকসিন




প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-



প্রায় একবছরের বেশি সময় ধরে চলছে কোভিড ১৯।কোভিড ১৯ এর আতঙ্কে একরকম যুবু থুবু গোটা দেশের মানুষ। এরই মধ্যে কোভিড আতঙ্ক দূর করতে দেশের সমস্ত সরকারী হাসপাতাল গুলোতে চলছে কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়ার কাজ।এবার সরকারী হাসপাতালের পাশাপাশি বর্ধমানে বেসরকারী হাসপাতালেও দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। 




শনিবার বর্ধমান সান হাসপাতালে করোনা ভ্যাকসিন নিতে লোকের সমাগম ছিলো ভালোই। বর্ধমান সান হাসপাতালের কর্ণধার সেখ আলাউদ্দিন বলেন সরকারী প্রোটোকল মেনে আজ বর্ধমান সান হাসপাতালে চলছে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। শনিবার বর্ধমানের অধিকাংশ মানুষ করোনা ভ্যাকসিন নিতে আজ সান হাসপাতালে আসেন। সরকারী নির্ধারিত ২৫০ টাকায় মূল্যে দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। 




সরকারী নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার পর প্রেসেন্টকে আধ ঘন্টা অবজার্বেশনে রাখা হচ্ছে। যদি কোনো ব্যাক্তির শারিরীক কোনো অসুবিধা দেখা দেয় তাহলে তাকে বেড রেস্টেরও ব্যাবস্থা আছে বলে জানান সান হাসপাতালে কর্ণধার সেখ আলাউদ্দিন। করোনা ভ্যাকসিন নিয়ে বর্তমানে সুস্থ আছেন করোনা ভ্যাকসিন নিতে আসা ব্যাক্তিরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code