প্রার্থীকে নিয়ে ভোট প্রচার বর্ধমানে
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসকে নিয়ে ভোট প্রচারে নামলো বর্ধমান ১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীরা।
শুক্রবার দুপুরে রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থী ঘোষনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রার্থী ঘোষনায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে খোকন দাসের নাম প্রকাশ হতেই সবুজ আবিরে মেতে উঠে খোকন অনুগামীরা।
প্রার্থী খোকন দাসের সমর্থনে শুরু হয় মিছিল, দেওয়াল লিখন আজ বর্ধমান পুরসভার ১ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় শুরু হয় মিছিল ও দেওয়াল লিখন। বর্ধমান পৌরসভার ১নং ওয়ার্ডে দেওয়াল লিখন ও মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী খোকন দাস।মিছিলে বেরিয়ে পথ চলতি সকল মানুষের কাছে ভোটে জেতানোর আবেদন করেন খোকন দাস।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ