Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বেচ্ছাসেবী সংগঠনদের উদ্যোগে জটিলেশ্বর মন্দিরে সাফাই অভিযান




স্বেচ্ছাসেবী সংগঠনদের উদ্যোগে জটিলেশ্বর মন্দিরে সাফাই অভিযান





মধুসূদন রায়, ময়নাগুড়িঃ 


রবিবার ময়নাগুড়ি ব্লকের জটিলেশ্বর মন্দিরে সাফাই অভিযান এর মাধ্যমে মন্দির চত্বরের আবর্জনা পরিষ্কার করল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন । এদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই সাফাই অভিযান কর্মসূচি করেন তারা। 




এদিনের এই অভিযানে যোগদান করেন জলঢাকা সামাজিক জাগরণ মঞ্চ, ধূপগুড়ি ইচ্ছেডানা ওয়েলফেয়ার অর্গানাইজেশন, স্বপ্ন পূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন সহ ময়নাগুড়ির এবং ধূপগুড়ির বিভিন্ন সংগঠন । জটিলেশ্বর মন্দিরের গোটা চত্বর এবং মন্দিরের চারপাশে জমে থাকা আবর্জনা পরিস্কার করেন তারা ।




উপস্থিত ছিলেন সামাজিক জাগরণ মঞ্চের সম্পাদক রনজিৎ রায়, সহ-সম্পাদক অরিন্দম রায়, ইচ্ছেডানা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সম্পাদক অলক রায়, সাথী সংস্থার সম্পাদক কৌশিক রায়, ওয়ান লাইফ সংস্থার সম্পাদক রাজিব ইসলাম। 




এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সম্পাদক পীযুষ সরকার, নারী সুরক্ষা বাহিনীর সদস্য পম্পি রায়, মান্তু সরকার, ইন্দ্রাণী সরকার ,পায়েল রায়।

সংস্থাদের এই সাফাই অভিযান কর্মসূচি দেখে খুশি হয়েছে এলাকাবাসীরা ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code