৩১সি জাতীয় সড়কে দুর্ঘটনা, একটুর জন্য রক্ষা পেল প্রান
ফের পথ দুর্ঘটনা জেলা আলিপুরদুয়ারে। ৩১সি জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার একটি ছোট গাড়ি। অল্পের জন্য ভাগ্যের জোড়ে প্রাণে বাঁচলেন ছোট গাড়ির চালক।দুর্ঘটনাটি ঘটে কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া চৌপথীতে।
সূত্রের খবর, নিজের গাড়ি নিয়ে তেলিপাড়া চৌপথীতে জাতীয় সড়কে উঠেন কামাখ্যাগুড়ির বাসিন্দা রতন দে সরকার।যাত্রাস্থল কুমারগ্রাম।জাতীয় সড়কে উঠা মাত্রই তার গাড়িতে সজোরে ধাক্কা মারে অসমগামী একটি মালবাহী ট্রাক।বড় গাড়ির ধাক্কায় রতনবাবুর গাড়ির বা পাশের সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়।সিট বেল্ট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান রতন দে সরকার।
দুর্ঘটনার পর অসমগামী গাড়িটি পালিয়ে যায় বলে জানা যায়।খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ এবং জিজ্ঞাসাবাদের পর পুলিশ ছোট গাড়িটি উদ্ধার করে নিয়ে যান। প্রত্যক্ষদর্শী এবং রতন বাবুর কথার ওপর ভিত্তি করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ