Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় খবর! মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

বড় খবর! মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

WBMSC head master, Head Mistress, Librarian and Clerk Recruitment 2026, West Bengal Madrasah Service Commission, চাকরির খবর, সংবাদ একলব্য
WBMSC নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

এডুকেশনাল ডেস্ক, সংবাদ একলব্য: পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC) রাজ্যের নন-গভর্নমেন্ট সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। The West Bengal Madrasah Service Commission-এর তরফে জানানো হয়েছে, ২০২৬ সালে একাধিক পদের জন্য স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) আয়োজন করা হবে।

কোন কোন পদে নিয়োগ?

  • হেডমাস্টার/হেডমিস্ট্রেস/সুপারিনটেনডেন্ট (8th State Level Selection Test (Head Master/Head Mistress/Superintendent), 2026)
  • লাইব্রেরিয়ান (2nd State Level Selection Test (Non-Teaching) - Librarian, 2026)
  • ক্লার্ক (2nd State Level Selection Test (Non-Teaching) - Clerk, 2026)

কবে বেরোবে বিজ্ঞপ্তি?

কমিশন সূত্রে জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে হেডমাস্টার/হেডমিস্ট্রেস ও সুপারিনটেনডেন্ট সহ নন-টিচিং বিভাগে লাইব্রেরিয়ান ও ক্লার্ক পদে নিয়োগ করা হবে। এই সংক্রান্ত একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। তবে কবে থেকে শুরু হবে আবেদন গ্রহন বা কবেই বা পরীক্ষা হবে, সে সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি কমিশন। তবে খুব শীঘ্রই সচিবালয় থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ হবে বলে কমিশন সূত্রে খবর। তাই প্রার্থীদের নিয়মিত অফিশিয়াল ওয়েবসাইট নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

যোগ্যতা ও অন্যান্য তথ্য

কমিশনের তরফে জানানো হয়েছে, আবেদন করার যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য শীঘ্রই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিয়মিতভাবে কমিশনের ওয়েবসাইট নজরে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে কী জানিয়েছে কমিশন?

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST)-এর মাধ্যমে হেডমাস্টার, হেডমিস্ট্রেস ও সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ করা হবে। পাশাপাশি ২য় স্টেট লেভেল সিলেকশন টেস্ট (নন-টিচিং)-এর মাধ্যমে লাইব্রেরিয়ান ও ক্লার্ক পদে নিয়োগের প্রক্রিয়াও সম্পন্ন হবে। আবেদন করার যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল ওয়েবসাইট ফলো করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

কী মনে করছে ওয়াকিবহাল মহল?

রাজ্যের বিভিন্ন সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় দীর্ঘদিন ধরে প্রচুর শূন্যপদ রয়েছে। এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হলে বহু চাকরিপ্রার্থীর জন্য কাজের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

রাজ্যের শিক্ষা ও চাকরি সংক্রান্ত সমস্ত ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code