নতুন রংএর ফুলকপি বাজারে আসায় কৌতূহল ক্রেতাদের মধ্যে
নতুন রংএর ফুলকপি বাজারে আসায় ,কৌতূহল ক্রেতাদের মধ্যে। বাজারে নতুন রংএর ফুলকপি আসার সাথে সাথে হুড়োহুড়ি করে বিক্রি হয়েগেল।
জলপাইগুড়ি স্টেশন সবজি বাজারে হলুদ রংয়ের কয়েক কেজি ফুলকপি এনেছিলেন এক সবজি বিক্রেতা। যদিও এই ধরনের ফুলকপি নতুন। বিক্রি হবে কিনা সে নিয়ে তার মনে ভয় ছিল। তাই পরিমাণ অনেক টাই কম এনেছিলেন। কিন্তু আনার সাথে সাথে দশ মিনিটেই বিক্রি হয়ে যায়। দাম 30টাকা কেজি।
নতুন ধরনের এই ফুলকপিগুলো সেই ব্যবসায়ী এই বার প্রথম দোমহনীর থেকে এনেছিলেন।সেখানেই চাষ শুরু করেছেন কিছু চাষী বলে তিনি জানান। যদিও এখন শীতের সাদা পুরনো ফুলকপির একেবারেই চাহিদা নেই বাজারে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ