এবার ভোটের মুখে বাইক ব়্যালি নিষিদ্ধ করল নির্বাচন কমিশন
বিশ্বজিৎ দাসঃ ভোটের দিন ঘোষণা হয়েছে অনেকদিন আগেই। জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি। নবান্ন দখলের লড়াই এ জিতবে কে হারবে তা সময়ই বলবে।
নির্বাচন কমিশন এবার নির্বাচনী প্রচার নিয়ে আরও কড়া পদক্ষেপ নিল৷ বাইক ব়্যালি করে ভোটারদের ভয় দেখানো হতে পারে, এই আশঙ্কা থেকে এবার বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন৷
এছাড়া, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে প্রশাসনিক আধিকারিকদের মেয়াদ উত্তীর্ণ পুরসভায় প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে৷ এই মর্মে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷
নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে ভোটের কয়েকটা দিন আগে থেকে এবার বাইক ব়্যালি নিষিদ্ধ করল৷ বাইক ব়্যালি করে ভোটারদের হুমকি দেওয়া হতে পারে, এই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ বাইক ব়্যালিকে কেন্দ্র করে কম অভিযোগ জমা হয়নি নির্বাচন কমিশনের দফতরে৷
গত বছর লোকসভা নির্বাচনের বাইক ব়্যালি করে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মতো অভিযোগও উঠেছিল৷ এবার যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তা নিশ্চিত করতে কমিশনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে৷
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ