Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘স্প্রিন্টার কুইন’ হিমা দাসের 'বড় স্বপ্নগুলোর একটি' সত্য হলো

‘স্প্রিন্টার কুইন’ হিমা দাসের 'বড় স্বপ্নগুলোর একটি' সত্য হলো





শুক্রবার ‘স্প্রিন্টার কুইন’ হিমা দাসকে (Hima Das) অসম পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করা হয়। নিয়োগপত্র হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।




হিমা জানান- "আমি খুব খুশি যে আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি আজ সত্যি হয়েছে । ডিএসপি হতে পেরে আমি গর্বিত..."





প্রথম ভারতীয় হিসেবে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক ইভেন্টে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন অসমের মেয়ে হিমা দাস৷




দিনকয়েক আগেই তাঁকে ডিএসপি করার সিদ্ধান্ত নেয় অসম সরকার। রাজ্য সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্তের প্রশংসা করেন কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী কিরণ রিজুজুও।





সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code