Latest News

6/recent/ticker-posts

Ad Code

জল্পেশ মন্দিরে পুজো বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ




জল্পেশ মন্দিরে পুজো বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ


ময়নাগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ 


নির্বাচনের ঘন্টা বেজে উঠতে না উঠতেই প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে নেমে পড়েছেন ময়দানে। সেই ব্যস্ততার ফাঁকে সময় বের করে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুজো দিলেন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। সোমবার যুব মোর্চার কর্মীদের নিয়ে জল্পেশ মন্দিরে আসেন। সেখানেই পুজো অর্চনা করেন তিনি। 





বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, " নির্বাচনের আগে সকলেই ব্যস্ত হয়ে পড়বো। তাই আমি সকলে মিলে আজ জল্পেশ মন্দিরে পুজো দিলাম। মন্দিরে পুজো দিতে, সময় কাটাতে আমার ভালো লাগে।"

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code