১০০ ক্যানসার আক্রান্তের চিকিৎসার দায়িত্ব নিলেন অর্জুন
১০০ ক্যানসার আক্রান্তের চিকিৎসার দায়িত্ব নিলেন বলিউড অভিনেতা অর্জুন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে অর্জুন কাপুর সেকথা জানান। ক্যানসারপেশেন্ট এইড অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন অর্জুন তার মাধ্যমেই ১০০ ক্যানসার আক্রান্ত মানুষের চিকিৎসার দায়িত্ব নেন তিনি।
কেমোথেরাপি থেকে রেডিওথেরাপি সকল প্রকার চিকিৎসাখাতে প্রত্যেকের জন্য এক লক্ষ টাকা করে সহায়তা করবেন তিনি। অসহায় মানুষদের জন্য কিছু ভাবতে পেরে এবং করতে পেরে ভাল লাগছে বলেও জানান অর্জুন। লকডাউন মানুষকে অনেক কিছু শিখিয়েছে। লকডাউনের জেরে কত মানুষের রুজি রুটিতে টান পড়েছে। এই কঠিন সময়ে যাতে মানুষ একে অপরের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পরেন, সেই কারণেই তাঁর এই চিন্তাভাবনা বলে জানান অর্জুন কাপুর।
এদিকে 'ভূত পুলিসের' শ্যুটিং শেষ করেছেন অর্জুন কাপুর। এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, ইয়ামি গৌতম এবং সইফ আলি খান রয়েছে। ভূত পুলিসের শ্যুটিং উপলক্ষ্যে হিমাচল থেকে ফিরে আপাতত ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত রয়েছে অভিনেতা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ