Latest News

6/recent/ticker-posts

Ad Code

অমিত শাহের উপস্থিতিতেই বিজেপি যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়



অমিত শাহের উপস্থিতিতেই বিজেপি যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়



রুদ্রনীল, যশ, সৌমিলি, পাপিয়া অধিকারীর পর সমস্ত জল্পনার অবসান অমিত শাহের উপস্থিতিতে আজ বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হীরন চট্টোপাধ্যায়। নামখানায় অমিত শাহের জনসভায় দলীয় পতাকা হাতে নিয়েই বিজেপিতে যোগদান করলেন তিনি। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।



বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলবদলের হিড়িক। সরগরম রাজ্য রাজনীতি। গতকালই অভিনেতা যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস সহ একঝাঁক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। এবার, ঘাস্ফুল শিবিরে ধাক্কা দিয়ে তৃণমূল ছাড়লেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।



হিরণ আগে জানিয়েছিলেন, "২০১৪-তে পরিবর্তনের স্বপ্ন নিয়ে দলে যোগ দিয়েছিলাম, ভেবেছিলাম অনেক কিছু হবে। বাংলার পরিবর্তন হবে, কিন্তু রাস্তায় শুধু নীল-সাদা রং ছাড়া আর কিছুই হয়নি। হতাশ হয়েছি, এরপর নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ জুড়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতেই যোগ দিতে যাচ্ছি। উন্নয়নের জন্য সর্বভারতীয় দলকেই ক্ষমতায় চাই।' বিজেপির মতো সর্বভারতীয় দলে গিয়ে প্রকৃত অর্থে পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভোটে লড়ারও ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code